ঝালকাঠিতে সংঘর্ষে যুবকের মৃত্যু – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ সেপ্টেম্বর ২০২২, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে সংঘর্ষে যুবকের মৃত্যু

নিহত রাকিবুল ইসলাম(৪০)

ঝালকাঠি প্রতিনিধি> ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় রাকিবুল ইসলাম নামের ৪০ বছর বয়সী এক যুবক হাসপাতালে মারা গেছে। রকিবুলের মৃত্যুর তথ্য দৈনিক দেশেরকথাকে নিশ্চিত করেছে নিহতের ভাই তারিকুল ইসলাম।


স্থানীয়রা জানায়, গত ২৭ আগস্ট শনিবার বিকেলে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় এক পক্ষের ৭৩ বছর বয়সী শফি উদ্দিন হাওলাদার, ৪৩ বছর বয়সী তারিকুল ইসলাম তারেক, ৪০ বছর বয়সী রাকিবুল ইসলাম, ৬০ বছর বয়সী নুরজাহান বেগম। এবং অপর পক্ষের ৩৭ বছর বয়সী মো.  নজরুল ইসলাম হাওলাদার।


ঘটনার পরপরই আশংকাজনক অবস্থায় রাকিবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাকিবুলের মৃত্যু হয়।
হাসপাতালে রাকিবুল ইসলামের মৃত্যুর পর শুক্রবার দুপুরেই নিহতের ভাই তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে কাঠালিয়া থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছে।


মামলার এজাহারভূক্ত আসামীরা হলো ৫৫ বছর বয়সী শহীদুল ইসলাম শহিদ, ৪৫ বছর বয়সী ইব্রাহীম হোসেন তপু হাওলাদার, ৩৭ বছর বয়সী নজরুল ইসলাম হাওলাদার, ৪৫ বছর বয়সী মো. মামুন হাওলাদার এবং ৫০ বছর বয়সী মো. মিজান হাওলাদার।


থানায় এজাজার দ্বায়েরের তথ্য নিশ্চিত করে কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন হোসেন বলেন, বাদির কাছ থেকে পাওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০