গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ মে ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ

বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে যাওয়ার পেছনে গত বছরের ঘটনাবলি দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর প্রকাশিত র‍্যাংকিংয়ে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকবে।

শনিবার (২ মে) বিকেলে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে (পিআইবি) গণমাধ্যমে গুজব ও অপতথ্য নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, অনেক সময় ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিতভাবে ফেক নিউজ ছড়ানো হয়, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও সমাজের স্থিতিশীলতা নষ্ট করে।

সেমিনারে উপস্থিত আলোচকরা বলেন, ফেক নিউজ বন্ধ করতে হলে কার্যকর শাস্তির ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি কোনো গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করলে তা সংশোধনের পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সংস্কৃতি নিশ্চিত করাও জরুরি বলে মত দেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ প্রকাশ করে। সেখানে বলা হয়, চলতি বছর বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে ১৮০ দেশের মধ্যে ১৫২তম হয়েছে। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯তম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

দেশের উন্নয়ন ধরে রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার

অন্যের রিজিক নষ্ট করলে কী শাস্তি? তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

শিশু আয়াত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেল আসামি আবির

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

২৬ জুন সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা

সমঝোতাকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে ইরান, তবে রয়ে গেছে নানা প্রশ্ন

মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, দারুণ সূচনা আর্জেন্টিনার

১০

মৌলভীবাজার সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলপথমন্ত্রী

১২

বিশ্বকাপে কোন দলের সমর্থক? ইঙ্গিতে জানালেন প্রধানমন্ত্রী

১৩

ঢাকায় ট্রাকের ধাক্কায় নিহত জুলাইযোদ্ধা ও আইন বিভাগের শিক্ষার্থী আবু জুবায়ের

১৪

রামিসা হত্যা : হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত, শুরু হতে পারে যেকোনো দিন

১৫

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি: জাহেদ উর রহমান

১৭

আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে আর্জেন্টিনা, ফিরছেন মেসি

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলমান

১৯

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

২০