মোরেলগঞ্জ সরকারি  সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে  গঠিত হলো যুব রেডক্রিসেন্ট কমিটি…  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২০ জুন ২০২২, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জ সরকারি  সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে  গঠিত হলো যুব রেডক্রিসেন্ট কমিটি… 


মোরেলগঞ্জ প্রতিনিধি> বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে প্রথম বারের মতো  গঠন করা হয়েছে যুব রেডক্রিসেন্ট ইউনিট কমিটি। ১৯১৯ সালে ৫ই মে রেডক্রিসেন্ট  প্রতিষ্ঠিত হলেও।  ১৯৩৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় স্থায়ীভাবে এর সদর দপ্তর স্থাপন করা হয়।

আইএফআরসি বিশ্বের সকল জাতীয় রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি সমূহের মধ্যে বন্যা, ঘুর্ণিঝড় দুর্ভিক্ষ, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে দুঃস্থদের সাহায্যার্থে বহুবিদ সেবামূলক কাজ করে থাকে এই ইউনিট।এরই ধারাবাহিকতায় প্রথম বারের মতো সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল  কলেজ পর্যায়ে গঠন করা হলো  যুব  রেডক্রিসেন্ট সোসাইটি  ইউনিটের কমিটি।

অত্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের  অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।

এছাড়াও  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রকাশ চন্দ্র দাস,শিক্ষক পর্ষদের সম্পাদক মোঃ এমদাদুল হক, বাগেরহাট জেলা  যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোঃ শরীফুল ইসলাম জুয়েল, রক্ত সঞ্চালন বিভাগের প্রধান মেঃ জামিল হাসান শশী।উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ও বিভাগীয় প্রধান এইচ এম শহীদুল আলম,মোঃআঃওয়াদুদ হাওলাদার, মশিউর রহমান খান প্রমুখ।

এ সময়ে বক্তারা রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৯১ সালের নভেম্বর মাসের সাধারণ পরিষদের সভায় লীগ অফ রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ এর নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ করা হয়।বিশ্বে দীর্ঘদিন থেকেই এ্যাম্বুলেন্স ও হাসপাতালগুলোতে প্রতীকের ব্যবহার চলে আসছে। কিন্তু উনবিংশ শতকের মাঝামাঝি সময়ের পূর্ব পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন প্রতীকের ব্যবহার ছিল না।

বিভিন্ন দেশে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হতো।যেমন অষ্ট্রিয়া ব্যবহার করত সাদা পতাকা। আইসিআরসি একটি নিরপেক্ষ সংস্থা হিসাবে পৃথিবীর দেশে দেশে কার্যক্রম পরিচালনার জন্য নিরাপত্তার সুবিধার্থে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতীকের প্রয়োজনীয়তা অনুভব করে। এই প্রয়োজনবোধ থেকেই সহজেই চেনা যায় এমন একটি প্রতীক নির্ধারণ করা হয় এবং তা হল সাদা জমিনের উপর লাল ক্রস চিহ্ন। যা সেবক দল বাহুবন্ধনী হিসেবে ব্যবহার করবে।

এই অসাধারণ চিহ্ন কার দ্বারা প্রস্তাবিত তা পরিস্কার নয়। তবে যাই হোক প্রতীকটি সুইস পতাকার অনুরূপ বিপরীত রঙের অর্থাৎ সাদা জমিনে লাল ক্রস চিহ্ন।সভায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে আব্দুল্লাহ কে দলনেতা, মোঃ সাগর তালুকদার,  সারমিন সুলতানা তুলি উপ দলনেতা, ও বিভিন্ন বিভাগে, নয়ন, ঐন্দ্রিলা, নাজমুল, শিরিন, রাকিব, চাঁদনি, জিলানী,মীম, ইমন, সোহাগ, সিয়াম ১৫ সদস্য বিশিষ্ট মূল কমিটি সহ  ১০৩ সদস্য বিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট ইউনিট গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০