উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নিজ ঘরে ষাটউোর্ধ বৃদ্ধার বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার।এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি।
উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করেছেন।রহস্য উৎঘাটনে মাঠে নেমেছে বরিশাল জেলা ডিবি পুলিশের দল।
সুত্র থেকে জানাগেছে উজিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভিআইপি রোডের বাসিন্দা মৃত নুরে আলম তালুকদারের শ্ত্রী আলেয়া বেগম একাই ঘরে বসবাস করতেন আজ ১৯ জুন সকালে প্রতিবেশি আফসানা বেগম তাকে খুজতে বাসায় গেলে তিনি আলেয়া বেগমকে মেঝেতে পরে থাকতে দেখে ডাকচিৎকার দেয় প্রতিবেশিরা এগিয়ে এসে উজিরপুর পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার পূর্বক সুরতাহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরন করে।
এলাকাবাসী জানান মৃত আলেয়া বেগমের সন্তানেররা অন্যত্র থাকার কারনে তিনি একাই ওই ঘরে বসবাস করতেন সর্বশেষ গত ১৭ জুন তাকে বাসার বাইরে দেখা গিয়েছিল তার পরে তাকে না দেখতে পেয়ে প্রতিবেশিরা খোজ নিতে গিয়ে তার লাশ দেখতে পায়। এঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়ে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর-বানারীপাড়া সার্কেল এএসপি মোঃ একরামুল আহাদ,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। এছাড়া ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান প্রাথমিক ভাবে বিষয়টি স্বাভাবিক মৃত্যুর ঘটনা নয় সন্দেহজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন