উজিরপুর পুলিশ জনবল সংকটে, বাড়ছে অপরাধ প্রবনতা – দৈনিক দেশেরকথা
arif khanh
১ জুলাই ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উজিরপুর পুলিশ জনবল সংকটে, বাড়ছে অপরাধ প্রবনতা

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশের জনবল সংকটের কারনে ব‍্যহত সেবা কার্যক্রম। বাড়ছে অপরাধ প্রবনতা অপরাধীদের দৌরাত্ম্য ।

প্রায়২৫০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বৃটিশ শাসনামলে ১৮৮২ সালে উজিরপুর থানার কার্যক্রম শুরু হলেও আশানুরুপ উন্নয়ন ঘটেনি।

উজিরপুরের ভৌগোলিক দিক দিয়ে উত্তরে পাশ্ববর্তী গৌরনদী, আগৈলঝাড়া উপজেলা, পূর্বে বাবুগঞ্জ ও নবগঠিত বিমানবন্দর থানা, দক্ষিনে ঝালকাঠি জেলা, দক্ষিন পশ্চিমে বানাড়িপারা ও পিরোজপুরের নাজিরপুর, পশ্চিমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সিমান্ত দ্বারা বেষ্টিত, ১১ কিলোমিটার জাতীয় ঢাকা- বরিশাল মহাসড়ক, উপজেলার মধ্যে দিয়ে প্রায় ৫০ কিলোমিটার সুগন্ধা, সন্ধ্যা, কালিজিরা ও কচা নদী প্রবাহিত হয়েছে। ২ লক্ষ পঞ্চাশ হাজার জনসংখ্যার বিপরীতে রয়েছে ১৮০ টি প্রাথমিক,৫০ টি মাধ্যমিক,১৩ টি কলেজ, ২৩ টি মাদ্রাসা, রয়েছে হাট বাজার ছোট শিল্প কারখানা, উপজেলার ৩ টি ইউনিয়ন সাতলা, হারতা, জল্লা বছরের বেশিরভাগ সময় পানিতে নিমজ্জিত থাকার ফলে জন্ম নেয়া দৃষ্টিনন্দন লাল শাপলাকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনায় মুখর থাকে বছরের দুইমাসের অধিক সময়।

দেশের বৃহত দৃষ্টিনন্দন গুঠিয়া বায়তুল আমান ঈদগা মসজিদ কমপ্লেক্স দেখতে বছরের পুরো সময় দর্শনার্থীরা ভিড় জমায় বিশেষ করে ঈদ পার্বনে পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। মহাসড়কের উজিরপুর অংশে ইচলাদি টোলপ্লাজা থেকে বামরাইল পর্যন্ত ব‍্যস্ততম এলাকায় দূর্ঘটনা যানজট নিরসন সহ বিভিন্ন কারনে উজিরপুর পুলিশকে থাকতে হয় তটস্থ। এতোসব কিছু নির্বিঘ্নে সামলানোর জন‍্য উজিরপুর পুলিশের প্রয়োজন জনবল ও যানবাহন।
সুত্র থেকে জানাগেছে উজিরপুর পুলিশের জনবল সংকটের কারনে সৃষ্ট সমস্যাগুলো হলো থানার দৈনন্দিন কার্যক্রম ব‍্যহত হওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে না পারা, মামলার তদন্তের বিলম্ব হওয়া, পুলিশের নিয়মিত টহল কার্যক্রম কমে যাওয়া। এইসব কারনে উজিরপুরে মাথাচারা দিয়ে উঠেছে সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ দখলবাজ, চোরবাটপার, কিশোর গ‍্যাং, মাদক কারবারি সহ অপরাধিদের দৌরাত্ম্য। উজিরপুরের চারদিকে জেলা উপজেলার সিমান্তবর্তী হবার কারনে অপরাধীরা অপরাধ সংঘটিত করে নিশ্চিন্তে পার পেয়ে যাচ্ছে ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিক যাচ্ছে।

সচেতন উজিরপুরবাসির দাবি বৃটিশ আমলে উজিরপুর থানা কার্যক্রম শুরু হলেও দৃশ্যমান তেমন কোন উন্নয়ন ঘটেনি, তাই প্রয়োজনীয় জনবল বৃদ্ধি ও যোগাযোগের জন‍্য যানবাহন সংযোজন থানা ভবনকে আধুনিকায়ন সহ সেবার মানউন্নয়নে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে ব‍্যবস্থা গ্রহনের জন‍্য পুলিশের উর্ধতন কতৃপক্ষকে সচেত হবার তাগিদ দেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম উজিরপুর পুলিশের প্রয়োজনীয় লোকবল সংকটে সেবা ব‍্যহত হবার বিষয়টি স্বীকার করে বলেন সাধ‍্যমত চেষ্টা অব‍্যহত রাখার অঙ্গীকার করেন।


বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন উজিরপুর মডেল থানায় অপ্রতুল জনবল ও যানবাহন সংকট অন‍্যান‍্য বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহন ও সেবার মানউন্নয়ন করার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১০

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১১

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১২

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৪

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৫

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৬

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৭

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৮

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৯

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০