আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৫ এপ্রিল ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় লাবনী আক্তার ও পারুলা নামে দুই নারীর মৃত্যুর ঘটনায় অবশেষে প্রশাসনের টনক নড়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে আলমডাঙ্গা হাইরোডে অবস্থিত ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ অভিযান চালায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম।

জানা যায়, চলতি মাসের ৭ ও ১৩ এপ্রিল একই ক্লিনিকে অপারেশনের পর এক সপ্তাহের ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার  সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় র‍্যাব ও পুলিশের একটি টিম সহায়তা করে।

অভিযান শেষে ডা. আওলিয়ার রহমান, অভিযোগের ভিত্তিতে আমরা এসে ঘটনাটির সত্যতা প্রমাণিত হওয়ায় অপারেশন থিয়েটার সাময়িক বন্ধ ও একই সময়ে ওই প্রতিষ্ঠানে এক ব্যক্তিকে প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা ছাড়া রক্ত দেওয়ায় ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১০

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১১

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১২

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৪

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৫

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৬

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৭

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৮

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৯

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০