আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত বহু গ্রাম – দৈনিক দেশেরকথা
arif khanh
১ সেপ্টেম্বর ২০২৫, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত বহু গ্রাম

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য গ্রাম। রোববার রাতে রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৫০ জনের মৃত্যুর খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাখতার নিউজ এজেন্সি (বিএনএ)। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু কুনার প্রদেশেই শত শত মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। পাহাড়ি ও দুর্গম এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে ব্যাপক বাধার মুখে পড়তে হচ্ছে। তালেবান প্রতিরক্ষা কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল কম্পনে কুনারের একাধিক জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি। নানগারহার ও কুনার প্রদেশে আহত অন্তত ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২। ভূমিকম্পের প্রভাব রাজধানী কাবুলে কয়েক সেকেন্ড অনুভূত হয়, এমনকি ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে।



Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০