আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল – দৈনিক দেশেরকথা
arif khanh
১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএ’র বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি সংঘটিত হওয়ায় এর ধ্বংসক্ষমতা বেড়ে যায়।

তালেবান নেতৃত্বাধীন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম এলাকায় পৌঁছানো এখনো কঠিন হয়ে পড়ায় হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, দূরবর্তী পার্বত্য অঞ্চলে আঘাত হানায় মানবিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সময় লাগবে। ইতোমধ্যে শত শত উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়া ঘরবাড়ির নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে জরুরি সেবা দল। তবে ভূমিধসপ্রবণ পার্বত্য এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

এর আগে ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার এক ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় দেশটি ভূমিকম্পপ্রবণ এলাকায় রয়েছে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০