1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হাতিয়া দ্বীপের মানুষের  মান উন্নয়নে  জাতিসংঘের  প্রতিনিধিদল  হাতিয়া ও ভাসানচরে

সাব্বির ইবনে ছিদ্দিক
  • প্রকাশ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩


হাতিয়া সংবাদদাতা>নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের জেলেদের জীবন-জীবিকা ও আর্থ-সামাজিক অবস্থা সরেজমিনে দেখতে রবিবার সকালে এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা

তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মহাপরিচালক নাফিউল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানলিলার, ইউএনডিপির প্রতিনিধি কীর্তি জাইপাহাড়ী, কেইটা সুগিমোতো, রাগীব আহসান শামরাত, মো. আব্দুল কাইউম ও মহাপরিচালক (মিয়ানমার শাখা) মিয়া মো. মাইনুল কবির।

পরে হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, ডা. খালেদ সাইফুল্ল্যাহ, সাংবাদিক ইফতেখার হোসেন তুহিনসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এসময় বক্তারা সফর রত প্রতিনিধিদের কাছে হাতিয়া দ্বীপের নদী ভাঙন সমস্যা, কৃষি, মৎস্য ও চিকিৎসা ব্যবস্থার নানাবিধ সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার তার সমাপনী বক্তব্যে সম্মিলিত সবার অংশ গ্রহণের মাধ্যমে কাক্সিক্ষত জীবন মানের উন্নয়ন ঘটানো সম্ভব বলে তিনি আশাবাদ জানান।

অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় সফররত প্রতিনিধিরা ভাসানচরে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park