1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি চাল সন্দেহে ২২ বস্তা চাল জব্দ

মোঃ এখলাস শেখ
  • প্রকাশ শনিবার, ২৭ মে, ২০২৩

মোরেলগঞ্জ প্রতিনিধি>বাগেরহাটের মোরেলগঞ্জে ও এম এসের চাল পাচার সন্দেহে ২২ বস্তা চাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব চাল জব্দ করে ইউপি সদস্য মো. হারুন শেখ ও চৌকিদারের হেফাজতে রেখেছেন।

 শনিবার (২৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।

ইউপি সদস্য মো. হারুন শেখ জানান, শুক্রবার বিকেলে ১৫ টাকা কেজি দরের এ চাল স্থানীয় ডিলারের ছেলে সাবেক মেম্বার মো. সোহাগ সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে ভিন্ন বস্তায় ঢুকিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন অভিযোগে স্থানীয়রা ওই চাল আটক করে  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।

 জব্দ চালের বিষয়ে সাবেক মেম্বার সোহাগ বলেন, ট্রলারে সাড়ে ২৭ বস্তায় ১৩৭৫ কেজি চাল ছিল। এগুলো তার খোরাকির চাল। টাকার প্রয়োজনে বিক্রি করতে বাজারে পাঠনোর সময় তার শত্রু পক্ষের লোকেরা তা আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান জানান, জব্দকৃত ২২ বস্তা চালের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যদি এসব চাল ১৫ টাকা কেজি দরের হয়ে থাকে তাহলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park