1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নভেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

নিউজ ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

বুধবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। তিনি বলেন, অক্টোবরেও কিছু জায়গায় আমাদের ভাইভা আছে। অক্টোবরে হয়তো চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
সচিব আরও বলেন, অক্টোবরেও কিছু জায়গায় আমাদের ভাইভা (মৌখিক পরীক্ষা) আছে। ওই মাসে হয়তো চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। মৌখিক পরীক্ষাও শেষের দিকে। এর আগে প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় ২০২০ খ্রিষ্টাব্দে।

কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী চলছে মৌখিক পরীক্ষা, তবে তা শেষের দিকে।
দিনাজপুর ছাড়া অন্যান্য জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২১ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। দিনাজপুরের শেষ হবে ২ অক্টোবর। মৌখিকের ফল প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park