পিরোজপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালিত – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ অগাস্ট ২০২২, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি>পিরোজপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (০৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম.রেজাউল করিম এমপি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপত্বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা), জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম.এ আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু প্রমুখ।অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: জাকির হোসেন।

এসময় বক্তারা বলেন, মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণা। তিনি ছিলেন জাতির পিতার আস্থা ও ভরসার সবচেয়ে বড় আশ্রয়স্থল। তিনি সব সময় এদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিলেন।

তাই তিনি কখনো কোন আন্দোলন সংগ্রামে জাতির পিতাকে পরিবার পরিজনের মায়ায় আঁচলে বেঁধে রাখতে চাইতেন না সব সময় তিনি জাতির পিতাকে মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলতে অনুরোধ করতেন। যারই ধারাবাহিকতায় জাতির পিতা বারবার কারা বরণ করলেও তিনি কখনো ভেঙ্গে পড়েননি। তিনি তার সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছিলেন। বাঙ্গালী জাতি কখনো দেশ স্বাধীনে মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর অবদানকে স্মরণ রাখবে।

আলোচনা সভা শেষে ১৮ জন কে ১ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ ও সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০