1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

পাবনার ঈশ্বরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে কিশোরের আত্মহত্যা

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

পাবনার ঈশ্বরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন রিফাত হোসেন (১৫) নামের এক কিশোর।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের নূর মহল্লার কোহিনুর বেকারীর কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। রিফাত হোসেন নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের বরই গ্রামের সিদ্দিকুল ইসলামের ছেলে ও কোহিনুর বেকারীর শ্রমিক ছিলেন।

কোহিনূর বেকারীর শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে রিফাত কারখানার ভেতরে বিছানা করে অন্য শ্রমিকদের সঙ্গে ঘুমাতে যায়। সকালে কারখানার ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে অন্য শ্রমিকরা পুলিশে খবর দেয়।

রাতে রিফাত তার ফেসবুক পোস্টে লিখেছে, আমি লাইফে যা কিছু করেছি তা ক্ষমার যোগ্য না। আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। আর কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ যেন আমার বাবা মাকে ভালো রাখেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রউফ জানান, রিফাতের মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park