1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী আটক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি হিসেবে পরীক্ষা দেয়ায় মো: জুবায়ের হোসেন নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় পরীক্ষা চলাকালীন সময়ে তাকে পিরোজপুর পিটিআই কেন্দ্র থেকে গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায়  আটক করা হয়েছে বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ।

আটককৃত জুবায়ের হোসেন(৩০) নাটেরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার মো: আর শেদ আলীর পুত্র।সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ আরো জানান, আমাদের এই সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায় আমরা এক প্রক্সি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি।

আমরা সবকিছু মিলিয়ে দেখলে হাতের লেখা ও বিভিন্ন দিক থেকে তাকে ভূয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিতদ করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান। সে অন্য একজনের পরীক্ষা দিতে আসছিল যা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারায় বহিষ্কার করে থানায় হস্তান্তর করেছি।

সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান বলেন, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমি পিটিআই এর একটি কক্ষে ম্যাজিষ্ট্রেট হিসেবে সব পরীক্ষার্থীকে তদন্ত করে দেখছিলাম। তখন এক প্রক্সি পরীক্ষার্থীকে আমরা পেয়েছি। পরীক্ষর্থীকে আটক করে হল সুপার মামলা দায়ের করলে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, আটককৃত জুবায়ের পিরোজপুরের দক্ষিণ শিকারপুর এলাকার মো: সেলিম হাওলাদারের পুত্র মো: মাহমুদ হোসেন এর পক্ষে প্রক্সি দিতে গিয়ে আটক হন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park