নলডাঙ্গায় জীবন হত্যা মামলার দুই আসামির ৩ দিনের রিমান্ড মন্জুর – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৩ নভেম্বর ২০২২, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় জীবন হত্যা মামলার দুই আসামির ৩ দিনের রিমান্ড মন্জুর

নলডাঙ্গা প্রতিনিধি>নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যা মামলার প্রধান আসামী উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ তার বড় ভাই সর্বহারার সাবেক সদস্য ২নং আসামি ফায়সাল শাহ @ফটিককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২৩ নভেম্বর) সকালে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-০১ এর বিচারক আশরাফুননেসা রীটা এই রিমান্ড মঞ্জর করেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও বাদীপক্ষের এড. আনজুয়ারা পারভিন রত্না জানান, সকালে জীবন হত্যার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মানিক কুমার চৌধুরী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার ১নং আসামি উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার বড় ভাই ২নং আসামি সর্বহারার সাবেক সদস্য ফায়সাল শাহ @ফটিকে  জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।পরে শুনানীশেষে বিচারক আশরাফুননেসা রীটা ২ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন উপজেলা চেয়ারম্যান আসাদ এর বিরুদ্ধে দুনীতি ও অপরাধের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তুলে ধরেন ও মন্তব্য করেন। এই ঘটনার জেরে ১৯ সেপ্টেম্বর আসাদুজ্জামান আসাদ ও তার ভাইয়েরা প্রকাশ্যে জীবন ও জীবনের পিতার উপর হামলা চালায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জীবন।

নিহত জীবনের মা জাহানারা বেগম নলডাঙ্গা থানায় বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার প্রধান আসামি আসাদ সহ তার বড় ভাই ২নং আসামি ফটিক  হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়ে এলাকায় আসেন। পরে ৩১ অক্টোবর মারামারি মামলায় আসাদ সহ তার বড় ভাই ফটিক জেল হাজতে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

১১

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১৩

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১৪

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৫

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৬

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৭

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৯

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

২০