1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬

সাবেক তত্ত্বাবধায়ক ডা. বুলবুল কবির মেহেরপুরে কর্মরত থাকা অবস্থায় নানা অনিয়ম ও ওষুধ টেন্ডার বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি করে উপর মহলকে ম্যানেজ করে তত্ত্বাবধায়ক থেকে পদোন্নতি নিয়ে নরসিংদী জেলার সিভিল সার্জন পদে যোগদান করেন। একই সাথে নরসিংদী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পোস্টটিও শূন্য করে সেটিরও দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর পরই তার বিরুদ্ধে মেহেরপুরের মতো একই অভিযোগ উঠেছে। হাসপাতালের সদ্য যোগদানকৃত সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক অপর এক ঠিকাদারের যোগসাজশে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ওই ঠিকাদারকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই বর্তমান কর্মস্থলে বদলি হয়ে আসেন। আরও অভিযোগ রয়েছে, ওই ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য এবং দরপত্র কার্যক্রমে প্রতিযোগিতা সীমিত করার জন্যই পিপিআর-২০২৫ বহির্ভূতভাবে এই সকল শর্ত আরোপ করা হয়েছে।

নরসিংদী সংবাদদাতার বরাত দিয়ে জানা যায়, নরসিংদী সদর হাসপাতালের ২০২৫-২৬ অর্থবছরের এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য প্রকাশিত ই-টেন্ডার বিজ্ঞপ্তির শর্ত নিয়ে নানা অনিয়মের অভিযোগ। ২৫-২৬ অর্থবছরের এমএসআর সামগ্রী ক্রয়ের ই-টেন্ডারটি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। এ বিষয়ে এক ঠিকাদারের করা রিটের শুনানি শেষে রোববার (৩ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ প্রকাশিত ই-টেন্ডার বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে হাইকোর্ট চার সপ্তাহের রুল জারি করেছেন।

গত ১৬ এপ্রিল রেফারেন্স নম্বর D.S.H/NAR/D.S.W/AD/2025-26/453 মূলে ই-টেন্ডারটি প্রকাশ করা হয়। এতে ১২৫৬৫৫৬ থেকে ১২৫৬৫৬১ পর্যন্ত ছয়টি টেন্ডার আইডির আওতায় দরপত্র আহ্বান করা হয়।

রিটে বলা হয়, টেন্ডারের একাধিক শর্ত পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০২৫ এর বিধি ৬৬-এর সঙ্গে সাংঘর্ষিক। কিছু শর্ত দরপত্রদাতাদের ওপর অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করে এবং উন্মুক্ত প্রতিযোগিতা সীমিত করতে পারে।

অভিযোগ অনুযায়ী, একাধিক লটে অংশগ্রহণের ক্ষেত্রে মোট মূল্যের সমপরিমাণ কর জমার প্রমাণ, গত তিন মাসের ভ্যাট রিটার্ন, নির্দিষ্ট অর্থবছরের ভ্যাট স্মার্ট কার্ড এবং নির্দিষ্ট অঙ্কের ব্যাংক লেনদেন ও সলভেন্সি দেখানোর শর্ত আরোপ করা হয়েছে, যা বিধিতে বাধ্যতামূলক নয়। তা ছাড়া, প্রকাশিত টেন্ডারের শর্তে আরও উল্লেখ করা হয়, ৫ বছরের অডিট রিপোর্ট (DVC Report) ও নির্দিষ্ট তারিখের মধ্যে ব্যাংক স্থিতি হিসেবে ১ কোটি ৮০ লক্ষ টাকা থাকতে হবে। যা পিপিআর-২০২৫ এর পরিপন্থী এবং এসব শর্তের ফলে প্রতিযোগিতা সীমিত হয়ে নির্দিষ্ট পক্ষ সুবিধা পেতে পারে বলে রিটকারী অভিযোগ করেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park