চকরিয়া উপজেলার বদরখালীর আজমনগরে মোহাম্মদ সুহায়েত (৩৫) নামের এক যুবককে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর স্কুলের সামনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত সুহায়েত মগনামা পাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নুরুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সুহায়েত একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি অটোরিকশা এসে থামে এবং সেখান থেকেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়দের মাঝে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন