1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী যারা খেলা বোঝে তারা ব্রাজিলের সমর্থন করে: অপু বিশ্বাস

কে এই মহিলা ? বলতে বা চিনতে পারছেনা কেউ

শিমুল তালুকদার
  • প্রকাশ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

কে এই মহিলা ?৷ বলতে বা চিনতে পারছেনা কেউ।  ফরিদপুরের সদরপুর  কৃষ্ণপুর রাস্তার ফুলতলা নামক স্থানে দীর্ঘ দিন যাবৎ রাস্তার পাসে একই স্থানে দেখা যায় এই মহিলাকে। সদরপুর থেকে যারা কৃষ্ণপুর বা ফরিদপুরে যাতায়াত করেন তারা দেখতে পান কাটাখালির পরেই ফুলতলা নামক স্থানে দেখা যায় বয়োসের ভারে নুজ জরসরো হয়ে মহিলাটি বসে থাকে এক ধিয়ানে।

যতই ঝড় বৃষ্টি হোকনা কেন এক টুকরো পলিথিন মুড়ি দিয়ে বসে থাকেন একই যায়গায়। স্থানীয় মিরজান নামক ১২/১৩ বছরের এক কিষোর জানায় গত ৬/৭ মাস পূর্বে হটাৎ দেখি এই মহিলাকে। ভেবেছিলাম হয়তো পাগল মহিলা পথ ভুলে এখানে এসেছে, পরে হয়তোবা চলে যাবে। কিন্তু একদিন দুইদিন করে প্রায় ৬ মাস যাবৎ এখানেই পড়ে আছে। স্থানীয় অপর যুবক মামুন জানায় আমি একদিন মোবাইল ফোনে কথা বলতে বলতে এখান দিয়ে যাচ্ছিলাম তখন ঐ মহিলাটি ইশারায় আমার মোবাইলটি চাইলে আমি তাঁকে মোবাইল ফোনটি দিলে সে ইশারায় মোবাইলে যেন কার সাথে কথা বলে। তবে সে ভাষা বোঝা যায়না। ঐ সময় ওখানে উপস্থিত স্থানীয় এক বৃদ্ধা  জানান, ৬/৭ মাস যাবৎ এখানেই পড়ে আছে।  কোথায় বাড়ি কি নাম আমরা জানিনা। 

বেসির ভাগ সময়ে একা একা কথা বলে। তবে কি বলে আমতা বুঝতে পারিনা। কেউ তাঁকে প্রশ্ন করলে কোন উত্তর দেয়না। এলাকাবাসীরা জানান, স্থানীয়রাই তাঁকে বিভিন্ন সময় খাবার খেতে দেয়। থাকতে বললে রাজি হয়না। একি জায়গায় পরে থাকে। করোনার পর ডেঙ্গু’র মতো মহামারির যুগে অর্ধাহারে, অনাহারে, অযত্ন, অবহেলা আর অনাদরের পরেও রাস্তার পাশে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মহান আল্লাহ পাঁকের ইচ্ছায় বেঁচে আছেন ঐ মহিলার প্রতি ” বাংলাদেশ প্রেস ক্লাব”  সদরপুর উপজেলা শাখা থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park