1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

কিশোরগঞ্জে নিখোঁজ পরীক্ষার্থী ৭ দিন পর মাহিগঞ্জ থেকে উদ্ধার

মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ৩ মে, ২০২৩
দেশের কথা

কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের ৭দিন পর মুহিত হাসান বিপ্লব নামে এক এসএসসি পরীক্ষার্থীকে রংপুরের মাহিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ ওই পরীক্ষার্থী সদর ইউনিয়নের দক্ষিণ পুষণা মোতাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষা ২০২৩ এর পরীক্ষার্থী। থানা সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী ২৩ এপ্রিল তার মায়ের সঙ্গে হারাগাছে খালাতো বোনের বিয়েতে যায়। ২৬ তারিখ বাড়িতে ফিরে মোবাইল ফোন বন্ধ করে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

পরীক্ষার প্রস্তুতি না থাকায় সে আত্মগোপন করেন। এ ঘটনায় তার বাবা থানায় নিখোঁজ জিডি করায় পুলিশ অনুসন্ধান চালায়। র‌্যাবের সহযোগিতায় তার লোকেশন ট্র্যাক করে অবশেষে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই নূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুচলেখা নিয়ে ওই শিক্ষার্থীকে তার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তন্তর করা হয়েছে। সঙ্গে ছবি আছে ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park