1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কলকাতায় অভিনেত্রী নুসরাতকে তলব

বিনোদন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। সম্প্রতি অর্থ প্রতারণার অভিযোগে বেশ সমালোচনায় পড়েছেন তিনি। অভিনেত্রীর নামে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ জমা পড়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) দপ্তরে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে একটি চিঠির মাধ্যমে গতকাল নুসরাতকে তলব করেছে ইডি।

একই কারণে নুসরাতের সঙ্গে ওই ফ্ল্যাট কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করা হয়েছে। এর আগে একই অভিযোগে কলকাতার গড়িয়াহাট থানার দ্বারস্থ হয়েছিলেন ভুক্তভোগীরা। মামলা হলেও ফ্ল্যাট কিংবা অর্থ কোনোটাই পাননি তারা। উল্টো অভিযোগ উঠেছে, মামলা তুলে নেয়ার জন্য তাদের হুমকি দেয়া হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে নুসরাতের দাবি, এই কোম্পানি থেকে ২০১৭’র ১লা মার্চ আমি রিজাইন করি। আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা নয়।

এই কোম্পানি থেকে আমি ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা লোন নেই। ২০১৭’র ৬ই মে সুদসহ ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দেই। সব ব্যাংক ডিটেইলস ও রেকর্ড আমার কাছে আছে। আমি কোনো দিনই এ রকম কোনো কাজ না করেছি, না করবো। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করে বলতে পারি, দুর্নীতির সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। ২০১০ সালে ‘ফেয়ার ওয়ান মিস কলকাতা’ নামক একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন নুসরাত। তার সৌন্দর্যের কারণে মডেলিংয়ে সুযোগ পান তিনি। এরপর তিনি চিত্রনায়ক জিৎ-এর বিপরীতে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু’Ñ চলচ্চিত্রে অভিনয় করে দ্রুত তারকা খ্যাতি পান আলোচিত এই অভিনেত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park