প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায়, জাপানের সঙ্গে একাধিক চুক্তি সই করল ভারত
দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:০৮
প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে জাপানের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এসব চুক্তির মাধ্যমে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দুই দেশ।
ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানো তাকাইচি আনুষ্ঠানিকভাবে এসব চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি এআই প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে ভারত ও জাপান।
এই সফরকে দুই দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত বছর টোকিও সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা করেন। সে সময় আগামী এক দশকে ভারতে জাপানের বিনিয়োগ দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল টোকিও।
সেই ধারাবাহিকতায় তিন দিনের সরকারি সফরে ভারতে আসেন জাপানের প্রধানমন্ত্রী সানো তাকাইচি। সফরকালে দুই দেশের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে। একই সময়ে ভারতে জাপানের প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল ৩ দশমিক ২ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে নতুন এই চুক্তিগুলো ভারত-জাপান সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 7 hours ago
ইরান যুদ্ধের অবসানের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করলে ওমানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজন হলে ওমানে বোমা হামলা চালানোর কথাও বলেছেন তিনি।সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 9 hours ago
চলমান সংঘাতের মধ্যে ইরানের অবিলম্বে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প একই সঙ্গে জানান, ই...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
কাতারে গত ছয় মাস ধরে তিন ইরানি সামরিক পাইলট বন্দি রয়েছেন বলে দাবি করেছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কাতারি বাহিনীর হাতে আটক এসব পাইলটকে পরিবারের সদস্য কিংবা ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি বলেও প্রতিবেদনে দাবি করা...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 days ago
ইরানকে যুদ্ধ শেষ করতে বাধ্য করতে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন তিনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।ট্রাম্পে...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 4 days ago
প্রায় পাঁচ মাস বিদেশে কাটানোর পর নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। হংকং হয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নেপাল...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (৯ আগস্ট) সৌদি আরবের প্রবাসী কল্যাণবিষয়ক সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দ...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে সরাসরি বক্তব্য দেন তিনি।সমাবর্তন অনুষ্ঠানে প্রায় তিন হাজার জেন-জি তরুণের সা...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত ২০২ জন অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন। তাদের বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এ ছাড়া কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন।গ্রিসের স্থানীয় সংবাদপত্র দিমোক্রা...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
ভারতে বিদেশি সংবাদদাতাদের একটি ক্লাবে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।ভারতের পরর...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।তবে কেন তিনি রিপাবলিক বাংলা ছেড়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তা...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে বক্তব্য দেওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার বক্তব্যের আয়োজনটি একটি বেসরকারি গণমা...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 week ago
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে সম্ভাব্য আলোচনা ঘিরে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছ...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তবে আদালত তার ওপর একাধিক শর্ত আরোপ করেছে।স্থানীয় আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করলে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে তিনি হামলার পরিকল্পনা বাতিল করেছেন।রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে ইউরোপজুড়ে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এবার গ্রিসের রাজধানী এথেন্সের আশপাশেও বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক অগ্নিনির্বাপণ অভিযান চালানোর পাশাপাশি হাজারো মান...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান (ওভারস্টে) কমাতে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক **ভিসা বন্ড** ব্যবস্থা স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রের **ব্য...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের কাছে সোরাঞ্জ এলাকার একটি কয়লাখনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে অন্তত ৩২ শ্রমিক নিহত হয়েছেন। এখনও আরও দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।বৃহস্পতিবার (৩০ জ...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের করা প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধ পর্যালোচনা করছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, প্রযোজ্য আইন ও...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 weeks ago
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মাটিতে বসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে দেশটির সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে বাংলাদেশের করা তার প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধও ভারতের প্রচল...