সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এরই মধ্যে নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


জানা গেছে, জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময় হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়।


চার প্রবাসীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তাদের নিজ এলাকা কানাইঘাটেও নেমে এসেছে শোকের আবহ।


নিহতদের মরদেহ দেশে ফেরাতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেটের কর্মকর্তারা কাজ করছেন। আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত মরদেহ বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য