নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৯০৩

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৩৭
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৯০৩


নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন।


সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে।


নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) হতাহত ও নিখোঁজের এ তথ্য জানিয়েছে।


ভয়াবহ বন্যার পর বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে জরুরি উদ্ধারকারী দলগুলো কাজ করছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য