পাকিস্তানে গিরিখাতে বাস খাদে পড়ে নিহত ৪০, আহত অন্তত ৮
দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:০৯
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী পার্বত্য এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাথুরে গিরিখাতে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৩ জুলাই) কোয়েটা থেকে পেশোয়ারগামী বাসটি ঝোব জেলার দানা সার এলাকার দুর্গম পাহাড়ি সড়কে দুর্ঘটনার শিকার হয়।
আল-জাজিরার প্রতিবেদনের বরাতে ঝোব জেলার জরুরি কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানান, ভোরের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্তত আটজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
একটি উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। বাসটি রাজধানী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করছিল।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সময় লাগলেও হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা চালানো হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
নেপালের গোরখা জেলায় আকস্মিক বন্যায় ৩৫টির বেশি বাড়ি ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পও। রোববার (১১ অক্টোবর) সকালে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এ দুর্যোগের সৃষ্টি হয়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, গোরখা জ...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০৯ জন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ তুলেছে সৌদি কর্তৃপক্ষ। ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘস...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে অংশ নেওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর তাঁকে আটক করা হয় বল...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঘোষিত বিক্ষোভে অংশ নেওয়ার আগে শনিবার (১০ অক্টোবর) গুরুগ্রাম থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।গোয়েন্দা স...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভের চেষ্টা ঘিরে ৭০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আম আদমি পার্...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। তবে সফর আয়োজন নিয়ে কোনো তাড়াহ...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
ব্যবসাপ্রতিষ্ঠান ও সফটওয়্যার ডেভেলপারদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন সেবা চালুর ঘোষণা দিয়েছে মেটা। ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ নামের এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে উন্নত এআই মডেল, এআই এজেন্ট ও ক্লাউড প্রযুক্তি ব্যবহার...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
প্রায় দুই বছর ধরে চলা ছাত্রনেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের মধ্যে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। আগামী ২৫ অক্টোবরের আগাম সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অংশ নিতে প্রেসিডেন্টের পদ ছেড়েছেন তিনি।রবিবার (২৭ সেপ্...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যাত্রীবাহী একটি স্লিপার বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আগুন লাগার সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভো...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 1 month ago
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হলে দেশটির সামনে পুনর্গঠনের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে সমঝোতা না হলে ভয়া...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 months ago
মালয়েশিয়ায় অবস্থানরত ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 months ago
রাতে পার্টিতে যাওয়া নিয়ে আপত্তি, বাড়ির ভেতরে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি এবং ব্যক্তিগত খরচের জন্য শ্বশুরের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশের কানপুরে এক নারীর বিরুদ্ধে শ্বশুরকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে।পুলিশের তথ্য অনুযায়ী, কা...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 months ago
পাকিস্তানে মেডিকেল ও ডেন্টাল বিষয়ে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির চিকিৎসা শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 months ago
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনেরই...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 months ago
নেপালের ত্রিশুলি উপত্যকায় ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার পর ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে আটকা পড়ে নয় দিন অন্ধকারের মধ্যে বেঁচে ছিলেন দুই কর্মী। খাবার ছাড়াই শুধু ঘোলা পানি পান করে তারা কাটিয়েছেন একের পর এক দুর্বিষহ দিন। শেষ পর্যন্ত উদ্ধারকারীরা তাদের জীব...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 months ago
বিভিন্ন অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভ হয়।ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ইসর...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 months ago
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। দেশটিতে ডিজেলের গড় দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানির বাড়তি দামের কারণে পরিবহন ও বিভিন্ন বাণিজ্যিক খাতেও ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।আমেরিকান অটোমোবাইল...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 months ago
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে পঞ্চম দিনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়...
বিভাগ: আন্তর্জাতিক · রিপোর্টার: অনলাইন ডেস্ক · 2 months ago
নেপাল ও তিব্বতে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে এখনো ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে দুর্গত এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ...