ইরানের উচিত সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা: ট্রাম্প

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৬
ইরানের উচিত সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা: ট্রাম্প

চলমান সংঘাতের মধ্যে ইরানের অবিলম্বে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

 

সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প একই সঙ্গে জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সরাসরি যোগাযোগের একটি ব্যাকচ্যানেল চালু রয়েছে। 

 

ট্রাম্প বলেন, চলমান সংঘাত দ্রুত শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর কোনো তাড়া বা চাপ নেই। ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশটির ‘সাদা পতাকা’ তুলে ধরা উচিত। 

 

আইআরজিসি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা হয়তো পোকার খেলায় দক্ষ খেলোয়াড়, কিন্তু বর্তমানে তারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে এবং তাদের সামরিক সক্ষমতা ক্ষয় হচ্ছে। 

 

সংঘাতের স্থায়ী সমাপ্তির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, তার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই এবং সংঘাতের সমাপ্তি নিয়ে তিনি তাড়াহুড়ো করছেন না। 

 

এদিকে একই দিনে ইরান জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তারা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আরও আক্রমণাত্মক সামরিক অবস্থানে যেতে প্রস্তুত।  

  

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য