এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১ জুলাই ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ অত্যন্ত সীমিত। তবে ডিজিটাল প্রশ্নপত্র চালু হলেও শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়, কারণ বিশ্বের উন্নত দেশগুলোতেও সাইবার হামলা বা হ্যাকিংয়ের ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে কোনো সংসদ সদস্য (এমপি) কেন্দ্র পরিদর্শনে গিয়ে যেন পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গত এসএসসি পরীক্ষায় এমন দু-একটি ঘটনার নজির ছিল। এবার বিষয়টি বিবেচনায় রেখে দায়িত্বশীল আচরণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাতা মূল্যায়নেও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো শিক্ষক নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করবেন না। পাশাপাশি পরীক্ষকের সংখ্যা বৃদ্ধি, একজন পরীক্ষকের কাছে খাতার সংখ্যা কমিয়ে আনা এবং র‌্যান্ডম পদ্ধতিতে উত্তরপত্র পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে মূল্যায়ন আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

উল্লেখ্য, আগামী ২ জুলাই থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

৩টি নতুন উপজেলা ও ১টি নতুন থানার অনুমোদন দিল নিকার

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

১০

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

কিশোরগঞ্জে মাদক ও অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলার দায়ে ৮ আসামি কারাগারে:প্রশংসায় ভাসছেন ওসি

১২

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

১৩

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৪

সড়ক-রেল খাতে বড় বরাদ্দ, এক্সপ্রেসওয়ে ও আধুনিক পরিবহন ব্যবস্থায় জোর: প্রতিমন্ত্রী

১৫

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

১৬

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৭

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

১৮

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

১৯

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

২০