কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার – দৈনিক দেশেরকথা
আনোয়ার হোসেন
৩০ জুন ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রত্যন্ত গ্রামীণ পল্লীতে দীর্ঘদিন ধরে শিক্ষার দীপ্তিময় আলো ছড়িয়ে আলোকিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন উত্তর দুরাকুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে,এম দেলোয়ার হোসেন (দুলাল মাস্টার)। একজন নির্লোভ, ন্যায় নীতি ও আদর্শবান শিক্ষক হিসেবে তিনি শুধু শিক্ষার্থীদের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকেননি,বরং রাত-দিন নানা সমাজ সেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মানুষের পূর্ণ আস্থা অর্জন করেছেন এ সাদা মনের আলোকিত শিক্ষক। সবমিলিয়ে এবার তিনি আপামর জনগনের পূর্ণ সমর্থন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং বাহাগিলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ শিক্ষক উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি সরকার পাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের বাসিন্দা ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শামসুল হুদার ছেলে। স্থানীয় বাসিন্দা মনোয়ারুল ইসলাম,সফিকুল ইসলাম বিডিআর ও মতিন ইনামসহ আরো অনেকেই বলেন,দুলাল মাস্টার একজন সৎ,পরিশ্রমী ও জনবান্ধব ব্যক্তি। অগাধ ধন সম্পদের মালিকসহ তার পরিবারে সবাই স্টাবিলিস্ট। এতে তিল পরিমান নেই কোন পিছুটান। যা দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা বিস্তারসহ সমাজে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।আমাদের দূঢ় বিশ্বাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে তিনি দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনের মধ্য দিয়ে উন্নয়ন,সুশাসন ও মাদক,জুয়াসহ নানা সামাজিক ব্যাধি প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।আশা করা হচ্ছে,তিনি জনগণের অফুরন্ত ভালবাসার রায়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। শিক্ষক দুলাল মাস্টার বলেন,শিক্ষক হিসেবে আমি সবসময় মানুষ গড়ার কাজ করেছি। এখন জনগণের পূর্ণ আস্থা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত বাহাগিলীকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব রোল মডেল ইউনিয়ন গড়ে তোলা হবে। এছাড়াও শিক্ষা,স্বাস্থ্য,অবকাঠামো উন্নয়ন,বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করা হবে। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত,জবাবদিহিমূলক এবং জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করা হবে। এ জন্য সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

অন্তর্বর্তী সরকারসহ সব সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে মাদক ও অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলার দায়ে ৮ আসামি কারাগারে:প্রশংসায় ভাসছেন ওসি

১০

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

১১

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১২

সড়ক-রেল খাতে বড় বরাদ্দ, এক্সপ্রেসওয়ে ও আধুনিক পরিবহন ব্যবস্থায় জোর: প্রতিমন্ত্রী

১৩

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

১৪

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৫

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

১৬

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

১৭

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

১৮

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২০