কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ সুস্থ- সবল ও মেধাবী জাতি গঠনে নীলফামারীর কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশুর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কালিকাপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে দেড় শতাধিক স্বাস্থ্যকর শিশুদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশুদের উচ্চতা, ওজন, শারীরিক ফিটনেস এবং সাধারণ স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনা করে মূল্যায়ন করা হয়। এসব শিশুদের অংশগ্রহণে আয়োজিত প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব,কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজওয়ানুর রহমান,পুটিমারি ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, ইউপি সদস্য প্রভাষ চন্দ্র রায় ও দেড় শতাধিক স্বাস্থ্যকর শিশুর মা প্রমুখ। জানা গেছে, কমিউনিটির প্রতি মাসে ৫ বছরের নিচের শিশুদের ওজন, উচ্চতা ও পরামর্শ প্রদান করা হয়। এদের মধ্য যারা অপুষ্ট শিশু ছিল তাদের মধ্য থেকে শিশু বাছাই করে (পিডি হার্থ)পরিচালনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এর মাধ্যমে শিশুর মা,অভিভাবক ও পরিচর্যাকারী পুষ্টি বিষয়ে সচেতনতা লাভ করে এবং এলাকার অন্যান্য পরিবারেও পুষ্টি বিষয়ে সচেতনতার সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে উন্নত পুষ্টি চর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশুর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অপরদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপজেলা প্রশাসনসহ বে-সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে এ পুষ্টি কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন, কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার সুরেশ কুমার রায়।
মন্তব্য করুন