পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন – দৈনিক দেশেরকথা
আনোয়ার হোসেন
১১ মে ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মিনি স্টেডিয়ামের সামনের সড়কে মেডিকেল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সদস্যদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন,স্কয়ার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আব্দুল মালেক,একমি ল্যাবরেটরি লিমিটেডের অহেদুল ইসলাম,অপসোনিনের হাফিজ উদ্দিন,এডোড়ার রাসেল মিয়া, একমি’র মোসলেম উদ্দিন, পপুলারের হাসান আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দালাল নয়,এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজে দালাল বিরোধী অভিযানের নামে অর্ধশত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের আটক করা হয়েছে। এ আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।তারা আরো বলেন,আমরা দেশের স্বাস্থ্যখাতে কাজ করি। দেশে উৎপাদিত ঔষধ সম্পর্কে, সেই ঔষধু সেবনের বিধিনিষেধ চিকিৎসকদের অবগত করি। হাসপাতালে কোনো অনিয়ম দুর্নীতির সাথে কোনোভাবেই আমাদের কেউ সম্পৃক্ত নয়। তবুও আমাদের শুনতে হয়, আমরা দালাল।

হাসপাতালে কোন রোগীর সাথে, কোন চিকিৎসকের সাথে আমরা প্রতারণা করেছি, এটি কেউ বলতে পারবে না। কাজেই যেই সেক্টরটি বাংলাদেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই ফার্মা সেক্টরে সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরি করে দিতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যাতে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত এবং আমাদের মর্যাদা নিশ্চিত হয়। এই সেক্টরকে বাঁচাতে হলে এ নীতিমালা খুবই জরুরি। এছাড়াও বক্তাগণ ৬দফা দাবি তুলে ধরে আরো বলেন,সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘন্টা কর্ম দিবস নিশ্চিত করণসহ ছুটির দিনে ওভারটাইম কাজ করলে ওভার টাইম দিতে হবে। চাকরীর বয়সের সাথে সাথে গ্রাচুয়িটি শতকরা হারে বাড়াতে হবে। টিএ /ডিএ বিল প্রতিবছর বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করতে হবে।

বেসিক স্যালারির মোট স্যালারির ন্যূনতম ৬০% করতে হবে। চাকুরীর বয়স ৫বছর হলে ইমপ্লয়ের জন্য স্যালারি থেকে টাকা না কেটে মোটরসাইকেল/কার যানবাহন ফ্রি করে দিতে হবে। যেকোনো ইমপ্লয়িকে কোন কারনে চাকরিচ্যুত করলে শুধু ক্ষতিপূরণ বাবদ কোম্পানিকে ১০ লাখ টাকা দিতে বাধ্য থাকিবে। তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এসব দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০