1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
থালাপতি বিজয়কে নিঃশর্ত সমর্থন দিল সিপিআই, সিপিআই(এম) ও ভিসিকে রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস মেলান্দহে মাদক ব্যবসায়ী আটক  বাগআঁচড়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ কুবিতে কেমিক্যাল সোসাইটির নেতৃত্বে সাকিব ও রিফাত কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ

মোঃ সাইফুর রহমান
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারী কাস্টম মোড় এলাকায় সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারী কাস্টম মোড় এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক সরদার, আব্দুস ছালাম, বকিয়ত উল্যাহ, মোস্তাক হোসেন ও আব্দুল হামিদ গং গত ২০ মার্চ ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে আন্ধারীঝাড় বাজার থেকে ডিপের হাট কাস্টম মোড়গামী পাকা রাস্তার পাশে থাকা একটি সরকারি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে। স্থানীয়দের দাবি, গাছটির আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গাছ কাটার সময় এলাকার বাসিন্দা সোহেল রানা বাঁধা প্রদান করলে অভিযুক্তরা তা উপেক্ষা করে গাছটি কেটে ভ্যানগাড়িযোগে আব্দুল মালেক সরদারের বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে সোহেল রানা বলেন,

“আমি সরকারি গাছ কাটতে নিষেধ করলে তারা আমার কথায় কর্ণপাত করেনি। পরে বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ আকারে জানালে এখন আমাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।”

এলাকার আরেক বাসিন্দা আব্দুল মান্নান বলেন,

“যারা গাছ কেটেছে তারা প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি সম্পদ দখল ও গাছ কাটার ঘটনা ঘটলেও অনেক সময় তা প্রশাসনের নজরের বাইরে থেকে যায়। ফলে সরকারি সম্পদের ক্ষতি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহাদাৎ হোসেনের কাছে জানতে চেয়ে একাধিক বার ফোন দিলে তিনি কল রিসিভ করেন নি। 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park