ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে নিওরের মা (৭২) নামের এক অসহায় বৃদ্ধা নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত আজব আলীর মেয়ে। মানবিক দায়বদ্ধতা থেকে প্রবাসীদের এ সংগঠনটি মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায় বাদশাগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সহায়তা প্রদান করে।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সভাপতি শাহ আলম ফরহাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম। পরে ওই নারীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, শহীদ মিয়া, আব্দুল হামিদ, তোফাজুল হোসেন তালুকদার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক শাকিন শাহ, আরমান্নুর পীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা প্রবাসীদের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে এ সমিতি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৬০ জন প্রবাসীকে নিয়ে সংগঠনটি গঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০