ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৬ মে ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মো: আলী নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলী নূর জানান, তিনি এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) স্যারের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে বের হন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অন্ধকারে ওঁত পেতে থাকা ভূমি অফিসের সাবেক নিরাপত্তা প্রহরী মহিউদ্দিন সরকার রাহিম ও তার সঙ্গে থাকা আরও দুজন ব্যক্তি তার ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, হামলাকারীরা তাকে হুমকি দিয়ে বলেন, আমার চাকরি তুই খাইছিস, এখন তোকে শেষ করে দিব। এ সময় তারা তার মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করে দেয় এবং মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তাকে মারধর করে পুরাতন বিল্ডিংয়ের পাশে পরিত্যক্ত ইটের স্তূপের ওপর ফেলে দেয়।

আলী নূরের সঙ্গে থাকা নতুন নিরাপত্তা প্রহরী মুক্তার হোসেন একজন হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অপর দুইজন তাকে মারধর করে।
পরে মোবাইল কোর্টে অংশ নিতে আসা পুলিশ ও এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী আলী নূর এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০