জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যায় সহায়তার অভিযোগে প্রধানমন্ত্রীপুত্র ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে নেওয়ার পর বৃহস্পতিবার ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ আদেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে থেকে জুনাইদ আহমেদ পলক বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। একই মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করে আগামী ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা দুজনও বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।
এই মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবায় নিয়ন্ত্রণ আরোপ করে গণহত্যায় ভূমিকা রাখার অভিযোগকে কেন্দ্র করে দায়ের হয়, যা দেশের রাজনীতি এবং বিচার প্রক্রিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন