৩১ ঘণ্টায় চার ভূমিকম্পে আতঙ্ক, বিশেষজ্ঞদের বড় বিপর্যয়ের সতর্কতা – দৈনিক দেশেরকথা
arif khanh
২৩ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ ঘণ্টায় চার ভূমিকম্পে আতঙ্ক, বিশেষজ্ঞদের বড় বিপর্যয়ের সতর্কতা

প্রবল ঝাঁকুনির ভয় এখনও কাটেনি জনগণের মন থেকে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মাত্র সাড়ে ৩১ ঘণ্টার ব্যবধানে দেশে আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে হওয়া এই কম্পনগুলো নতুন করে বড় বিপদের আশঙ্কা তৈরি করেছে।

শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, কেন্দ্র ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এই ঘটনায় তিন জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন, আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে। আন্তর্জাতিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে প্রায় সাত কোটি মানুষ কম্পন অনুভব করেছেন।

এর পর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি কম্পন হয়। সন্ধ্যায় আবার পরপর দুটি ভূমিকম্প— একটি রাজধানীর বাড্ডায় ৩ দশমিক ৭ মাত্রায় এবং সেকেন্ডের ব্যবধানে আরেকটি ৪ দশমিক ৩ মাত্রার কম্পন নরসিংদীতে অনুভূত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ে বারবার এই ঝাঁকুনিগুলো বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারীর মতে, একই এলাকায় ধারাবাহিক কম্পন বড় ভূমিকম্পের সংকেত দেয়। তিনি বলেন, আগামী চার থেকে পাঁচ দিন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং এখনই প্রস্তুতি নেওয়া জরুরি।

ভূতাত্ত্বিকদের মতে, বাংলাদেশ দুটি সক্রিয় প্লেট— ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে দেশের বিভিন্ন জায়গায় সাব-প্লেট ও ফল্ট লাইনের কারণে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞদের পরিসংখ্যান বলছে, ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্প হলে দুই থেকে তিন লাখ মানুষ হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে প্রায় ৩৫ শতাংশ ভবন ধসে পড়তে পারে।

২০০৯ সালে সিডিএমপি ও জাইকার যৌথ জরিপ অনুযায়ী, রাজধানীতে ৭ মাত্রার ভূমিকম্প হলে অন্তত ৭২ হাজার ভবন সরাসরি ভেঙে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে আরও এক লাখ ৩৫ হাজার ভবন। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলও একইভাবে উচ্চ ঝুঁকিতে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, এই অঞ্চলে গড়ে দেড়শ বছর অন্তর ৭ মাত্রার এবং আড়াইশ থেকে তিনশ বছর অন্তর ৮ মাত্রার ভূমিকম্প হয়। ফলে ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে একটি বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।

বিএমডির পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, শুক্রবারের বড় ভূমিকম্পের পর বাকি তিনটি ‘আফটারশক’। পরবর্তী ৭২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ; তাই আতঙ্ক নয়, বরং নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

জনবহুল ঢাকা মহানগরী এবং আশপাশের এলাকায় ক্রমাগত এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করলে ক্ষতি কমানো সম্ভব— নচেৎ বিপর্যয় হতে পারে ভয়াবহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০