লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের সম্ভাব্য হামলা ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নভেম্বর মাসের ১৩ তারিখ থেকে ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ বিকেল থেকেই গেইটে তালা লাগিয়ে দিচ্ছে এবং অপ্রয়োজনে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে।
গ্রাম পুলিশ সদস্য মোঃ গোলাম মাওলা জানান,
“আমরা দুইজন করে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করি। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছি।”
এলাকাবাসী জানিয়েছে, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় উদ্বেগ কিছুটা কমেছে, তবে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ব্যাংককে সতর্ক থাকতে হবে বলে তারা মনে করেন।
মন্তব্য করুন