জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তার জন্য একবার নয়, হাজারবার ফাঁসি দিলেও তা যথেষ্ট শাস্তি হবে না। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের মানুষের একটাই দাবি— দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা।
উল্লেখ্য, চব্বিশের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগের রায় আজ ঘোষণা হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ট্রাইব্যুনাল চত্বরে জড়ো হয়েছেন জুলাই শহীদদের পরিবারের সদস্যরা এবং ন্যায়বিচারের প্রত্যাশায় অপেক্ষা করছেন রায়ের জন্য।
মন্তব্য করুন