বেরোবিতে গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের নেতৃত্বে তানজিল ও আলবির – দৈনিক দেশেরকথা
arif khanh
২২ অক্টোবর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেরোবিতে গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের নেতৃত্বে তানজিল ও আলবির

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী এক বছরের জন্য গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা (২০২৫–২০২৬) এর নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) শিক্ষক উপদেষ্টা পরিষদ ও শিক্ষার্থী উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার জামান তানজিল (১৩তম ব্যাচ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমাদুল হক আলবির (১৩তম ব্যাচ, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগ)।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার জামান তানজিল বলেন, “অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। আপনাদের আস্থা ও ভালোবাসায় সভাপতির দায়িত্ব পাওয়া আমার জীবনের এক গুরুত্বপূর্ণ সম্মান ও অঙ্গীকার। বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ফোরামের সুনাম আরও উজ্জ্বল করাই আমাদের লক্ষ্য। সকলের পরামর্শ ও সহযোগিতায় আমরা এক পরিবার হিসেবে এগিয়ে যেতে চাই।”

সাধারণ সম্পাদক আহমাদুল হক আলবির বলেন, “আমাদের সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। কেউ অসুস্থ হলে বা বিপদে পড়লে আমরা সবাই একসাথে পাশে দাঁড়াব। ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই মিলে একসাথে কাজ করলেই গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম আরও শক্তিশালী হয়ে উঠবে।”

শিক্ষক উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সজীব বলেন, “সবার সহযোগিতায় গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পূর্বের যেসব সমস্যা ছিল আশা করি নতুন নেতৃত্ব তা সমাধান করবে। নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা সাইফুল ইসলাম সজীব, সাবেক সভাপতি মো. আরমান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক এবং শিক্ষার্থী উপদেষ্টা মো. জাকেরী হোসেন।

উল্লেখ্য, গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা, নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, সহমর্মিতা ও নেতৃত্ব বিকাশের একটি সংগঠন। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০