জনগণের অর্থে ভুলুয়া নদী খনন শুরু, সরকারি বরাদ্দের আশ্বাস – দৈনিক দেশেরকথা
arif khanh
১৪ অগাস্ট ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের অর্থে ভুলুয়া নদী খনন শুরু, সরকারি বরাদ্দের আশ্বাস

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দারা নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে ভুলুয়া নদী খননের কাজ শুরু করেছেন, যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। গত ২৪ জুলাই শুরু হওয়া এই উদ্যোগে মাত্র ২০ দিনে প্রায় আড়াই কিলোমিটার নদী খনন সম্পন্ন হয়েছে। লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত ৪০ কিলোমিটার দীর্ঘ এই নদী খননে প্রয়োজন প্রায় ৩০ কোটি টাকা হলেও, এলাকাবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা তুলে প্রাথমিক কাজ চালিয়ে যাচ্ছেন।

নদী খননের উদ্যোক্তা শফিকুল ইসলাম জানান, কেউ মসজিদভিত্তিক মাইকিং করে, কেউ বাড়ি বাড়ি গিয়ে তহবিল সংগ্রহ করছেন। ইতিমধ্যে কয়েক লাখ টাকা তোলা হয়েছে, যা দিয়ে এক্সকেভেটর ও শ্রমিক দিয়ে কাজ চালানো হচ্ছে। অনেক শ্রমিক বিনা পারিশ্রমিকে সহযোগিতা করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ উদ্যোগের ফলে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত হচ্ছে এবং ঘরবাড়ি থেকে জমে থাকা পানি নেমে যাচ্ছে, ফলে চাষাবাদে সুবিধা হবে।

বর্তমানে নদীর অনেক অংশ পলি জমে ভরাট হয়ে আছে, আবার কোথাও অবৈধ বাঁধ দিয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। এর ফলে টানা বৃষ্টি বা মেঘনার অস্বাভাবিক জোয়ারে গ্রাম তলিয়ে যায় এবং দীর্ঘদিন পানিবন্দি থাকতে হয়। খনন শুরু হওয়ায় পানির স্রোত ফিরতে শুরু করেছে, যা এলাকার জন্য আশার আলো হয়ে উঠেছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লক্ষ্মীপুর জেলা কার্যালয় জানিয়েছে, ৭৬ কিলোমিটার দীর্ঘ ভুলুয়া নদীর প্রস্থ স্থানভেদে ১০০ থেকে ১৭৬ মিটার। নদীটি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ২০টি ইউনিয়নের প্রধান পানি নিষ্কাশনের পথ। ভরাট হয়ে যাওয়ায় গত বছর বন্যা ও জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি হয়েছিল।

পাউবোর নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান জানিয়েছেন, নদীর লক্ষ্মীপুর অংশে খননের জন্য প্রায় ৩০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত সরকারি বরাদ্দে খনন কাজ শুরু হবে। তিনি বলেন, “এলাকাবাসীর উদ্যোগে কাজ শুরুর ফলে পানির প্রবাহ বেড়েছে। আমরা প্রশাসনিক ও কারিগরি সহায়তা দিয়ে এ উদ্যোগকে টেকসই করতে চাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০