1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আত্মহত্যার চেষ্টা হিরো আলমের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ল, নতুন মূল্য ১,৯৪০ টাকা নির্ধারণ অতীতে ছাত্রলীগে থাকলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার

আত্মহত্যার চেষ্টা হিরো আলমের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বগুড়ার ধুনটে আত্মহত্যার চেষ্টা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়িতে এ ঘটনা ঘটে। হিরো আলমের বন্ধু জাহিদ হাসান জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ভান্ডারবাড়ি আসেন আলম। এরপর তিনি কান্নাকাটি করতে থাকেন এবং একপর্যায়ে না খেয়ে একা ঘুমিয়ে পড়েন।

সকালে তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকা হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক মনিরুজ্জামান জানান, হিরো আলম অতিমাত্রায় ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park