সুন্দরগঞ্জে নিখোঁজের ১০দিন পর শিশুর মরাদেহ উদ্ধার – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১২ নভেম্বর ২০২২, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে নিখোঁজের ১০দিন পর শিশুর মরাদেহ উদ্ধার

সুন্দরগঞ্জ প্রতিনিধি> গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম ফোরকানিয়া গ্রামের শিশু নাইম মিয়া (৬) নিখোঁজের ১০দিন পর বাড়ির পাশের ধানক্ষেত হতে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গিয়ে ওই শিশুর অর্ধগলিত মরাদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। নাইম ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। মরাদেহ উদ্ধারের পর এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা।

জানা গেছে, গত ৩ নভেম্বর সকাল ১০টা হতে ১২টার মধ্যে নাইম বাড়ি সংলগ্ন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে খেলা খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোজাখুঁজির পর তাকে না পাওয়ায়  ৩ নভেম্বর রাতে নাইমের পিতা থানায় জিডি করে। পরদিন এনিয়ে এলাকায় মাইকিংও করে।

নাইমের পিতা আনিছুরের দাবি, দীর্ঘদিন হতে ভাগিশরিকের সাথে জমিজমা নিয়ে তার বিরোধ চলে আসছে। এনিয়ে থানায় এবং আদালতে একাধিক মামলা রয়েছে। বহুবার ভাগিশরিকরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই এ হত্যাকান্ড ঘটিয়েছে।

খবর পেয়ে থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম সঙ্গীয় ফোঁস নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানক্ষেত হতে মরাদেহ উদ্ধার করে। ওসি জানান, মরাদেহের মাথায় আঘাতের দাগ রয়েছে। পাশিপাশি গলায় কলার গাছের শুকনা পাতা দিয়ে বেধে রাখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। মরাদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০