২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য – দৈনিক দেশেরকথা
arif khanh
১৬ মার্চ ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য

দুই বছরের মধ্যে দেশের মানুষের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ পাশে থাকলে সরকারের যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলা-এর বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খনন কর্মসূচির উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন কাজ করতে চায়, যা মানুষের উপকারে আসে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করে। সেই লক্ষ্য নিয়েই সাহাপাড়া খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কাজ সম্পন্ন হলে প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন। প্রায় ১২০০ হেক্টর জমি এই খালের পানির আওতায় আসবে এবং সাড়ে তিন লাখ মানুষ সরাসরি এ খালের পানির সুবিধা ভোগ করতে পারবেন। পাশাপাশি বর্তমান উৎপাদনের তুলনায় প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন সম্ভব হবে বলেও জানান তিনি।

খাল খননের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের অনেক খাল ও নদী সময়ের সঙ্গে ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় নদীতেও চাষাবাদ হচ্ছে। বর্ষা মৌসুমেও কিছু এলাকায় পানির অভাব দেখা যায়। তাই বর্ষার পানিকে সংরক্ষণ করে কৃষি কাজে ব্যবহারের জন্য খাল পুনঃখনন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, দেশের মানুষ যাতে আয় বাড়াতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। কেউ যদি মাসে পাঁচ হাজার টাকা আয় করেন, তাহলে তা দুই থেকে চার বছরের মধ্যে দশ হাজার টাকায় উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। একইভাবে কম আয়ের মানুষদের আয় দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে খাদ্য চাহিদা পূরণে বিদেশের ওপর নির্ভরশীল হওয়া সম্ভব নয়। তাই দেশের খাদ্য দেশের মাটিতেই উৎপাদন করতে হবে এবং কৃষিকে আরও শক্তিশালী করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০