তেহরান থেকে ১৮৬ বাংলাদেশিকে দেশে ফেরানো হলো, জ্বালানি সংকট নেই বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩০ মার্চ ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেহরান থেকে ১৮৬ বাংলাদেশিকে দেশে ফেরানো হলো, জ্বালানি সংকট নেই বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে পড়া ১৮৬ বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে তিনি সংসদে আশ্বস্ত করে বলেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় ব্যারিস্টার আরমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, জ্বালানি বিক্রি নিয়ে বিরোধের জেরে ইতোমধ্যে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকা কী, তা জানতে চান তিনি। পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তবে স্পিকার তাকে একাধিক প্রশ্ন না করে একটি প্রশ্ন করার নিয়ম স্মরণ করিয়ে দেন।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মূল প্রশ্নের সঙ্গে সম্পূরক প্রশ্নটি প্রাসঙ্গিক নয়। এরপর তিনি স্পষ্ট করে বলেন, দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই। তিনি জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যের বাইরেও অন্যান্য উৎস থেকে জ্বালানি আনার বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০