ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
arif khanh
১২ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভেড়ামারা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) সন্ধ্যায় ভেড়ামারা সরকারি পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা শহীদ। দোয়া ও ইফতার মাহফিলের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।

ইফতারের আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সুস্থতা কামনা করা হয়। দোয়ায় দেশের সঠিক ও ন্যায়ভিত্তিক পরিচালনা, সফলতা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ) বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০