বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর এটি দলের স্থায়ী কমিটির প্রথম বৈঠক। জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ৯ জানুয়ারি।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ ইস্যু, বৈশ্বিক জ্বালানি সংকট, হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন এবং বিএনপির সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন