নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোটিশ  – দৈনিক দেশেরকথা
arif khanh
৫ এপ্রিল ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোটিশ 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গতকাল (৩) এপ্রিল শনিবার দলীর প্যাডে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচীব হারুনুর রশিদ আজাদের স্বাক্ষরকৃত নোটিশ প্রদান করা হয়। গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ছয়ানী ইউনিয়নের দেবীপুর দোয়ালিয়ায় খাল খননের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলু। এসময় জামাল উদ্দিনের ব্রিক ফিল্ডের কতিপয় উশৃংখল কর্মী ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসকে নিয়ে প্রতিহিংসা বশত অবান্তর অভিযোগ তোলে এবং খালখনন কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করেন।

এসময় উপস্থিত সংসদ সদস্যসহ সবাই উত্তেজিত জামাল উদ্দিন এর কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানান। অন্যদিকে জেলা বিএনপির স্বাক্ষরিত নোটিশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়েছে ” আপনার প্রকাশ্যে ইন্ধনে ও নেতৃত্বে উক্ত ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমতাবস্থায় আগামী ৩ দিনের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচীবের কাছে স্বশরীরে এসে লিখিত ভাবে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। নতুবা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সাংগঠনিক ব্যবস্থা( বহিষ্কার) করা হতে পারে। এমতাবস্থায় বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা আমার বিরুদ্ধে ঐদিন প্রকাশ্যে ইন্ধন দিয়ে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়া এ বিষয় নিয়ে যারা ( রাজনৈতিক কতিপয় হিংসাত্বক) ব্যাক্তিরা কিছু লোকজনকে লেলিয়ে দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগের তুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস। তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ঘটনার সময় মাননীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন তিনি সব বিষয়ে অবগত আছেন, আমি দলের যেকোন সিদ্ধান্তকে সম্মান করি। এব্যাপারে জেলা বিএনপির যে কোন পদক্ষেপ কে আমি স্বাগত জানাই।

তিনি আরো বলেন, আমার রাজনৈতিক, সামাজিক সম্মান ক্ষুন্ন হলে আমি বেগমগঞ্জের অভিবাবক মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা ও জেলা বিএনপির সাথে পরামর্শ করে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। এব্যাপারে বরকত উল্লা বুলু বলেন, দলীর শৃঙ্খলা ভঙ্গকারী যেহেই হউক তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০