দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বুলু – দৈনিক দেশেরকথা
arif khanh
৪ এপ্রিল ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বুলু

বিএনপিতে দখলদার-চাঁদাবাজদের স্থান নেই বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নে দোয়ালিয়া- দেবীপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বরকত উল্লাহ বুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী কোনো দখলদার, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বিএনপি করার অধিকার রাখেন না। তাই এ জাতীয় লোক বিএনপিতে থাকতে পারে না।

স্থানীয় নেতাকর্মীদের হুশিয়ারি করে তিনি বলেন, ছয়ানী এলাকায় মাদক ব্যবসা, দখলদারী, টেম্পু স্ট্যান্ড দখল ও চাঁদাবাজিসহ নানা অসামাজিক কার্যকলাপ চলে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। অভিযোগ আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বরকত উল্লাহ বুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা পাওয়ার দুই দিনের মধ্যেই ২০ হাজার বর্গকিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দেন। তার সেই কর্মসূচির অংশ হিসেবে এ খাল খনন করা হচ্ছে। এতে এলাকার মানুষ উপকৃত হবে, পানির ব্যবস্থা হবে, কৃষি ও মাছ উৎপাদন বাড়বে এবং খালের পাড়ে বনায়ন হবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করে তিনি বলেন, স্বেচ্ছাশ্রমে খাল খনন করে কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তার পুত্র তারেক রহমানও খাল খননে অংশ নিয়েছেন। তবে বিগত ১৭ বছরের তথাকথিত উন্নয়নের মতো এ কর্মসূচিকে ভেস্তে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বুলু বলেন, জিয়াউর রহমানের পথ অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই যার লক্ষ্য তার পক্ষে দেশের জনগণ না থেকে পারে না। নির্বাচনের পর গোটা বাংলাদেশ এখন তারেক রহমানের সঙ্গে রয়েছে।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বরিউল হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০