ইবি সিআরসি স্কুলের নতুন অর্থবছরের ক্লাস উদ্বোধন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১ নভেম্বর ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইবি সিআরসি স্কুলের নতুন অর্থবছরের ক্লাস উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকায় সি আর সি স্কুল ইবি শাখার ২০২৪-২৫ অর্থবছরের ক্লাসের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় কাম ফর রোড চাইল্ড (সি আর সি) ইবি শাখার উদ্যোগে “থাকব একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সিনিয়র শিক্ষিকা মোহসিনা খাতুন ক্লাসের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সি আর সি স্কুলের বর্তমান পরিচালক সাইফুল ইসলাম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি আর সি’র সহ-সভাপতি মোরছালিন ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সি আর সি ইবি শাখার সভাপতি ইমদাদুল হক, সাবেক সভাপতি ও প্রথম স্কুল পরিচালক শাহীদ কাওসার, সাবেক সিনিয়র শিক্ষিকা মোহসিনা খাতুন এবং বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক স্কুল পরিচালক মশিউর রহমান।

সভায় বক্তব্য প্রদানকালে সাবেক সভাপতি শাহীদ কাওসার বলেন, সি আর সি সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আমরা এই শিশুদের মৌলিক অধিকার শিক্ষা প্রদানে সবসময় সচেষ্ট থাকব।

সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, আমরা আমাদের স্কুল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এছাড়াও শিশুদের ইসলামী ও নৈতিক শিক্ষায় সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সি আর সি ইবি শাখার সভাপতি ইমদাদুল হক বলেন, সি আর সি সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় কাজ করবে এবং স্কুল পরিচালনাও সেই প্রচেষ্টার একটি অংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১০

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১১

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১২

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৩

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৪

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৫

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

১৬

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১৮

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

১৯

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

২০