আজ শেখ হাসিনার মামলার রায়: প্রথমবার কোনো সাবেক সরকারপ্রধান মানবতাবিরোধী অপরাধের রায়ের মুখোমুখি – দৈনিক দেশেরকথা
arif khanh
১৭ নভেম্বর ২০২৫, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ শেখ হাসিনার মামলার রায়: প্রথমবার কোনো সাবেক সরকারপ্রধান মানবতাবিরোধী অপরাধের রায়ের মুখোমুখি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে এ ধরনের মামলার রায় এটাই প্রথম। মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

গত ১৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার তারিখ ঠিক করেন। এ মামলায় অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বিচারাধীন জুলাই অভ্যুত্থান-সম্পর্কিত মামলাগুলোর মধ্যে এটিই প্রথম যে মামলার রায় আসছে।

প্রোসিকিউশনের দাবি, পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং হত্যা, নির্যাতন, পদ্ধতিগত আক্রমণ, উসকানি, সহায়তা ও ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করা হয়েছে। প্রসিকিউটরদের মতে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে বাজেয়াপ্তকৃত সম্পদ ব্যবহারের বিধানও আইনে সংযোজন করা হয়েছে।

এই রায় ঘোষণার গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ টেলিভিশনসহ গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে চিফ প্রোসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজেও রায় সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করেছেন প্রোসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক থাকায় রায়ে সাজা হলে তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন না। ট্রাইব্যুনাল জানিয়েছে, নারী বা পুরুষ—কোনো আসামির ক্ষেত্রেই রায় প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা নেই; অপরাধের গুরুত্বই হবে বিবেচ্য।

এ মামলায় ৫৪ জন সাক্ষ্যের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে উপস্থিত হন। তদন্ত এবং সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৩ অক্টোবর যুক্তিতর্ক সমাপ্ত হলে রায় ঘোষণার প্রস্তুতি নেয় ট্রাইব্যুনাল।

অন্যদিকে, হাইকোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল করেন গতকাল দুপুরে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠন করা হয় নতুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং শুরু হয় মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মানবতাবিরোধী অপরাধের মামলা বিচারাধীন রয়েছে, যেখানে তার সঙ্গে আসামি করা হয়েছে প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে।

বিচারকাজ শেষ হওয়া প্রথম মামলার রায় আজ ঘোষণা করা হলে, বাংলাদেশের রাজনৈতিক বিচারব্যবস্থায় যুক্ত হবে নতুন এক অধ্যায়—সাবেক সরকারপ্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১০

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১১

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১২

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৩

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৫

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৬

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৭

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৯

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

২০