1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রান্নায় তেল বেশি পড়লে কিভাবে কমাবেন? ঘরোয়া সহজ উপায়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

তেল, ঝাল বা মসলা দিয়ে রান্না করলে খাবারের স্বাদ বাড়ে, কিন্তু স্বাস্থ্যের জন্য অতিরিক্ত তেল খাওয়া উপকারী নয়। তাই কম তেলে রান্নার কৌশল থাকলেও অনেক সময় অসাবধানতাবশত খাবারে তেল বেশি পড়ে যায়। তবে ঘরোয়া কিছু উপায়ে সহজেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব।

১. পাউরুটির সাহায্য:
ভাজা বা কষানো তরকারির ওপর পাউরুটি রাখলে এটি দ্রুত তেল শুষে নেবে। চাইলে পাউরুটি ছোট ছোট টুকরো করে তরকারিতে কয়েক মিনিট রেখে পর পরে তুলে নিতে পারেন।

২. টিস্যু পেপার ব্যবহার:
ভাজা খাবারের অতিরিক্ত তেল কমাতে টিস্যু পেপার খুব কার্যকর। খাবারটি টিস্যুতে মুড়ে রাখলেই তেল শুষে নেবে।

৩. বরফের ব্যবহার:
বিশেষ করে লাল মাংস বা ঘন গ্রেভির ক্ষেত্রে বরফ উপকারী। একটি সাদা কাপড়ে বরফ জড়িয়ে মাংস বা তরকারির উপরে কিছুক্ষণ ধরে রাখলে তেল জমাট বাঁধে এবং সহজেই তুলে ফেলা যায়।

৪. বেসন যোগ করা:
শুকনো খোলায় অল্প বেসন মিশিয়ে দিলে তা অতিরিক্ত তেল শুষে নেবে এবং কাইও ঘন হবে, ফলে স্বাদের ভারসাম্য বজায় থাকে।

৫. সিদ্ধ সবজি বা আলু যোগ করা:
তরকারিতে সিদ্ধ আলু বা অন্যান্য সবজি যোগ করলে এগুলো বাড়তি তেল শোষণ করে নেয়, ফলে তেলের মাত্রা কমে যায়।

এই সহজ ঘরোয়া উপায়গুলো মেনে চললে রান্নার সময় অনিচ্ছাকৃতভাবে বেশি তেল পড়ে গেলেও তা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park