1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

মাদারীপুরের ডাসারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আতিকুর রহমান আজাদ
  • প্রকাশ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

মাদারীপুরের ডাসারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড.মোঃ শওকত আলী মোল্লা,ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের সুপার নিউমারারি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন,ডাসার থানার এসআই পিযুর্ষ কান্তি,গোপালপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বাড়ৈ, সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের ইতিহাস তুলে ধরে আলোচনা করে বলেন,১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান প্রণীত হয় তার ১৭ নম্বও অনুচ্ছেদে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামুলক ঘোষনা করা হয়।

১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম বারের মত সাক্ষরতা দিবস উদযাপন হয় এবং ১৯৭৩ সালে প্রথম বাংলাদেশের ঠাকুরগাও জেলার কচুবাড়ি কৃষ্টপুর গ্রামকে নিরক্ষরতামুক্ত গ্রাম ঘোষনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি গ্রামকে নিরক্ষরতামুক্ত গ্রাম ঘোষনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park